editor
প্রকাশিত: 6:19 PM, November 29, 2024
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, “ইসলামই একমাত্র ভারসাম্যপুর্ণ জীবন ও রাষ্ট্রব্যবস্থা। সকল ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের পুর্ণ নিরাপত্তার ব্যবস্থা ও নিশ্চয়তা রয়েছে ইসলামে। ইসলাম চির শ্বাশ্বত মুক্তির পথ। সুতরাং খেলাফত মজলিস কর্মীদের নিরলস কাজ করতে হবে। ইনসাফ, শান্তি ও মানবতার মুক্তির জন্য ইসলামের দাওয়াত সর্বত্র পৌছাতে হবে।”
শুক্রবার (২৯ নভেম্বর) খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তরবিয়তি মজলিসে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন যুগ্ম মহাসচিব ডাঃ এ এ তাওসিফ।
মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে দারসুল কুরআন পেশ করেন মহানগরী সহসভাপতি মাওলানা ইমদাদুল হক নুমানী। তরবিয়তি মজলিসের বিভিন্ন আলোচনায় অংশ নেন মহানগরী সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আব্দুল্লাহ আল মামুন, ডাঃ ফয়জুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, জুনায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শ্রম সম্পাদক মাওলানা মাশুক আহমদ, দাওয়াহ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির