admin
প্রকাশিত: 7:23 PM, November 29, 2024
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। আমরা সকলে দেশের সমান নাগরিক। যে অপরাধ করবে, সে অপরাধী। অপরাধীর ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় মূখ্যবিষয় নয়। গণখূনি শেখ হাসিনার পতনের পর আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশী-বিদেশী ষড়ডন্ত্র চলছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে বসে দেশের সাম্প্রদায়ীক দাঙ্গা বাঁধানোর জন্য উষ্কানী দিচ্ছে। তার যেকোন মূল্যে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে হবে।
শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণতান্ত্রিক শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কাংঙ্খিত উন্নয়ন হয়নি। বিগত ১৫ বছর সংসদ সদস্য পদ দখল করে এই দুই উপজেলায় লুটপাট করা হয়েছে। রাস্তাঘাট ও ব্রিজ কালবার্টের বেহাল দশা। মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী নির্বাচনে আপনারা বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব হলে উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও দুবাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আম্বিয়া আহমদ চৌধুরী সভাপতিত্বে, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, ত্রাণ পুর্ণবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, আব্দুল কুদ্দুস, হাফিজ আহমদ, সিলেট মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, বিয়ানীবাজার উপজেলা শ্রমিকদলের সভাপতি আলী আহসান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হুসেন সুভাস,যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ,তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কয়ছর আহমদ, সাহবুদ্দিন, কামরুজ্জামান, সুহেল আহমদ,তারেক আহমেদ, শাহিন আহমেদ, যুবদল নেতা রুমন আহমেদ, দেলওয়ার আহমদ, আনোয়ার হুসেন প্রমুখ।
এর আগে তিনি শুক্রবার বিকেলে উপজেলার মাখযানুল উলূম গাফফারিয়া মাদ্রাসা ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় পরিদর্শন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির