editor
প্রকাশিত: 8:33 PM, November 30, 2024
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমন্ত দিয়ে অবৈধ পথে অনুপ্রবেশকালে ৫জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র শ্রীপুর বিওপির টহল টিম।
৩০শে নভেম্বর শনিবার ৫টায় ১২৭৯ মেইন পিলার এলাকা দিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে শ্রীপুর বিওপির টহলটিম তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার পান্ডারগাঁও এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর গ্রামের কালিজক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও আবদুল মান্নানের ছেলে মো. উজ্জ্বল হোসেন ও শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।
বিজিবি জানায় আটক ৫জনের মধ্যে ২জনের নিকট বাংলাদেশ ও ভারতের দুই দেশের আইডি কার্ড রয়েছে। জিজ্ঞেসাবাদে তারা বলেন কিছুদিন পূর্বে কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন।
এদিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ কালে ৫বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।
তিনি জানান আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির