editor
প্রকাশিত: 9:05 PM, November 30, 2024
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর ‘২৪, শুক্রবার, বাদ মাগরিব ফেঞ্চুগঞ্জ আল-মাদিনা কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি জামিল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ হুমায়দী ও প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান এর যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করীম মহসিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তালামীযে ইসলামিয়া এদেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য প্রয়োজন উত্তম আদর্শের অনুসরণ। খুলুসিয়তের সাথে দ্বীনের কাজ করলে আল্লাহ এর উত্তম প্রতিদান দেন। এ সংগঠনের কর্মীরা বিভিন্ন জায়গায় সম্মানের সাথে অধিষ্ঠিত রয়েছেন। তালামীযে ইসলামিয়ার কর্মীগণ উত্তম আদর্শের অনুসরণ করে খুলুসিয়তের সাথে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ আনজাম দিয়ে যাচ্ছে।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সাবেক সভাপতি নুরুল হুদা, সিলেট পূর্ব জেলার সাবেক সহ-সভাপতি আব্দুল মালিল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আবু বকর মোহাম্মদ নূরী, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, প্রচার সম্পাদক এম.জি জাকারিয়া চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দীন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি তুয়েল আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাওলানা মিনহাজ উদ্দিন, মাইজগাঁও ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি নুরুল ইসলাম ময়ূর।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মুতালিব, ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাব্বির আহমদ, ইমরান নুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাছরুর, সহ-সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান ফাহিম, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক আবু বকর সিদ্দীক ছামী, সহ-অফিস সম্পাদক মিনহাজুল ইসলাম, জাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ছদরুল আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আওলাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হোসাইন আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আদনান হোসেন, আলী আকবর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবেদ আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মুবিন প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির