editor

প্রকাশিত: 6:21 PM, December 1, 2024

মানুষের প্রত্যাশাকে ভূলুণ্ঠিত করায় আওয়ামী লীগ ধ্বংস হয়েছে

মহানগর বিএনপির সংবর্ধনায় বদরুজ্জামান সেলিম

মানুষের প্রত্যাশাকে ভূলুণ্ঠিত করায় আওয়ামী লীগ ধ্বংস হয়েছে

বিজ্ঞপ্তি: সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও নবগঠিত মহানগর বিএনপির সম্মানীত সদস্য বদরুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি জনগণের আস্থা, ভালোবাসা অর্জন করে হৃদয়ে স্থান করে নিয়েছে। মানুষের ওপর অত্যাচার, নির্যাতনের কারণে এবং মানুষের প্রত্যাশাকে ভূলুণ্ঠিত করার কারণে আজ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা। জনগণের সমর্থন থাকলে কোনো দলকে বিলুপ্ত করা সম্ভব নয়। বিএনপিকে বিলুপ্ত করতে নানা ষড়যন্ত্র করেছিলো আওয়ামী লীগ। বিএনপিকে বিলুপ্ত করা সম্ভব না। জনগণের সমর্থন নিয়েই বিএনপি টিকে থাকবে। বিএনপির নেতৃত্বের নতুন সূর্য আগামী দিনের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে বিএনপি।

তিনি আরোও বলেন, ছাত্র-জনতার বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস, গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যাথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনাবিধূর স্ত্রীর আর্তনাদ। তাদের সবার ১৭ বছরের রক্ত ও শ্রম দিয়ে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। আর সেই দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছিল একটি ৫ আগস্ট।

তিনি রবিবার (০১ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান কালে সংবর্ধীত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আমীর হোসেন, সাদিকুর রহমান সাদিক, মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, হুমায়ুন আহমদ মাসুক, মুর্শেদ আহমদ মুকুল, আফজল হোসেন, মির্জা বেলায়েত হোসেন লিটন, লল্লিক আহমদ চৌধুরী, ওলিউর রহমান ড্যানি, সাইদুর রহমান হিরু, হাজী মিল্লাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, লোকমান আহমদ, মাহফুজুল করিম জেহিন, মামুন আহমদ মিন্টু, শাহজাহান সেলিম বুলবুল, লিটন আহমদ, দেওয়ান আরাফাত জাকি, নাসিম আহমদ চৌধুরী, আব্দুল মালেক, তুহেলুর রহমান শিপন, জেহিন আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ড এবং থানার সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে তিনি শাহী ঈদগাহে পৌছলে এক সংবর্ধনা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির