admin

প্রকাশিত: 11:17 PM, December 2, 2024

সিলেট চেম্বারে ৫ ডিসেম্বরের মধ্যে প্রশাসক নিয়োগের দাবি

সংবাদ সম্মেলনে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ

সিলেট চেম্বারে ৫ ডিসেম্বরের মধ্যে প্রশাসক নিয়োগের দাবি

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সে আওয়ামী স্বৈরাচারের মদদপুষ্ট পরিষদ বাতিল করে প্রতিনিধিত্বশীল পরিচালনা পর্যদ গঠনের দাবি জানিয়েছেন সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। তারা ৫ ডিসেম্বরের মধ্যে এ দাবি মেনে নিয়ে প্রশাসক নিয়োগ করা না হলে ৮ ডিসেম্বর সিলেট চেম্বারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন। সোমবার সিলেট নগরীর একটি রেস্টুরেণ্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের পক্ষে এ দাবি জানান চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের স্বার্থে তেমন কোন কার্যক্রম পরিচালনা করেনি। বরং রাজনৈতিক মদদপুষ্ট কিছু অসৎ ব্যবসায়ী সিলেট চেম্বারের নেতৃত্বে আসীন হয়ে চেম্বারকে দলীয় প্রষ্ঠিানে পরিণত করে। এ ধারাবাহিকতার ২০২২-২৩ সালে পরিচালনা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রথমে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনক্রমে নির্বাচন করতে পরিষদের মেয়াদ বৃদ্ধি করা হয়। পরবর্তীতে বাণিজ্য সংগঠনের বিধিমালা, লঙ্ঘন করে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজসে গোপনীয়ভাবে নির্বাচন দেখিয়ে ভোটার ও প্রার্থীগের ভয়ভীতি প্রদর্শন করে ২০২৪-২৫ মেয়াদের জন্য পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়। সিলেটের ব্যবসায়ী সমাজ এই বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদ করলে পরিচালনা পরিষদের ২০ জন পরিচালকের মধ্যে সহ-সভাপতিসহ ৫ জন পরিচালক এ পরিষদ থেকে পদত্যাগ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে চেম্বার সভাপতি তাহমিন আহমদসহ আরো ৫/৬জন পরিচালকের উপর মামলা হয়। এই মামলার আসামীরা বর্তমানে পলাতক থেকেও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে আমিতুজ্জামান চৌধুরী দুলু অভিযোগ করে বলেন, স্বৈরাচারের দোষররা গোপনীয়ভাবে পরিচালনা পরিষদ নিজেরা পূর্ণগঠন করে একজন পরিচালককে সভাপতির দায়িত্ব দিয়েছেন। যিনি স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বর্তমানে একজন সিনিয়র পরিচালককে ভারপ্রাপ্ত সভাপতি বানিয়ে চেম্বার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চলতি ডিসেম্বর মাসের মধ্যে এই গোপনীয় পরিষদ চেম্বারের এজিএম অনুষ্ঠানের পায়তারা করছে যা ব্যবসায়ীরা কোনভাবেই মেনে নিবে না। তিনি আরো বলেন, প্রতিনিধিত্বশীল পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে একজন প্রশাসক নিয়োগ করে নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি। এ ব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে ইতোমধ্যে মহাপরিচালক বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবরে পৃথক দুটি আবেদন করা হয়েছে। এরপর মহাপরিচালকের দপ্তর থেকে চিঠির প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক ব্যবসায়ীদের সাথে সভা করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু এই ব্যাপারে কোন দৃশ্যমান পরিবর্তন দেখতে পাচ্ছেন না বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আমরা সিলেটের ঐতিহ্যবাহী এই সংগঠন নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র মেনে নিতে পারি না। আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে সকল যড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তত রয়েছি। নির্বাচন আয়োজনের জন্য একজন প্রশাসক নিয়োগের কোন বিকল্প নেই বলে সিলেটের ব্যবসায়ীরা মনে করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযেগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক খন্দকার সিপার আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির