editor
প্রকাশিত: 1:23 PM, December 3, 2024
প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৩ ডিসেম্বর ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হতে যাচ্ছে।
এবারের প্রতিপাদ্য বিষয় – ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকাশত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’
এ উপলক্ষে এক বিবৃতিতে প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশের আহবায়ক ও পক্ষাঘাতগ্রস্তদের পূণর্বাসন কেন্দ্র সি আর পির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন – বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ কোন সুপারিশ বা দেশ সংস্কারের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয় নিয়ে কোন আলোকপাত করছেন না। প্রতি বছর শুধু আশার বাণী শুনিয়ে নিয়ম অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়।
আমরা প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশ সহ প্রতিবন্ধীদের আরও ৬ টি সংগঠন একত্রিত হয়ে সংবিধান সংস্কারের জন্য ৭ দফা দাবি পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যা অচিরেই প্রধান উপদেষ্টা বরাবরে পাঠানো হবে।
৭ দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে সংসদে বিশেষ সুবিধা প্রনয়নের মাধ্যমে সংরক্ষিত একজন প্রতিবন্ধী সংগঠনের নেতাকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব প্রদান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিকে (সংসদ সদস্য) হিসেবে দায়িত্ব প্রদান করতে হবে। পাশাপাশি দেশ সংস্কারের অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে যুক্ত করতে হবে।
এর পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারে ২.৫% থেকে ১% করায় আমরা হতাশ হয়েছি। কেননা প্রতিবন্ধী ব্যক্তিদের বেসরকারি প্রতিষ্ঠান অতিব সহজে কর্মসংস্থানের সুযোগ করে দিতে আগ্রহ প্রদান করে না। আমরা এ ক্ষেত্রে ৫ শতাংশ কোটা দাবি জানাচ্ছি।
সর্বশেষ প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের শুভেচ্ছা জানাই।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির