editor

প্রকাশিত: 6:49 PM, December 3, 2024

দায়িত্ব নিয়ে লালাবাজার ইউপি চেয়ারম্যানের লুকোচুরি, সেবা গ্রহিতাদের ভোগান্তি

দায়িত্ব নিয়ে লালাবাজার ইউপি চেয়ারম্যানের লুকোচুরি, সেবা গ্রহিতাদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদকঃ

নিজের দায়িত্ব নিয়ে লুকোচুরি খেলছেন দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন। দীর্ঘ দিন যাবত সঠিক দায়িত্ব পালন না করায় ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা।

বিশেষ করে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদ সময় মতো নিতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ফলে এ নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্হানীয় সুত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন জনরোষের কবল থেকে বিভিন্ন সময় বিভিন্ন পন্হা অবলম্বন করে যাচ্ছেন। গত অক্টোবর মাসে অসুস্থতার অজুহাতে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিলে ও কিছু দিন পর আবার দায়িত্ব বুঝে নেন চেয়ারম্যান তুহিন। পুনরায় তার দায়িত্ব গ্রহনের ২ মাস অতিবাহিত হলেও একদিন ও অফিসে আসেননি তিনি। বাধ্য হয়ে সচিব তার নিয়মানুসারে নিজ দায়িত্ব পালন করছেন কিন্তু জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে।

সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান তুহিন হত্যা মামলাসহ অন্তত ৯টি মামলার আসামি চেয়ারম্যান তুহিন আজ মঙ্গলবার ও অফিস করতে আসেননি। দীর্ঘক্ষন অপেক্ষা করে ও সেবা গ্রহীতারা চেয়ারম্যানের দেখা পান নি। চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের বাসিন্দারা জন্মনিবন্ধন ও ওয়ারিশ কায়েম সনদ নিতে পারছেন না। এতে নিজেদের এবং সন্তানদের বিভিন্ন দাপ্তরিক কাজসহ স্কুল-কলেজে ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।এ ছাড়া আর্থিক লেনদেন এবং উন্নয়নমূলক কার্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।

ইউনিয়নের মোল্লার বন্দ গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির তথ্য মতে, একটি জন্মনিবন্ধন করাতে কিছুদিন ধরে পরিষদে আসছেন। কিন্তু চেয়ারম্যানকে না পাওয়ায় আজও তাঁর সন্তানের জন্মনিবন্ধন করাতে পারেননি। শুধু তিনি নন, তাঁর মতো ইউনিয়নের অগনিত বাসিন্দা এ ধরনের ভোগান্তি পোহাচ্ছেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে চেয়ারম্যান তুহিন এলাকায় ক্ষমতার অপব্যবহার, হুমকি-ধমকি, নিরীহ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসবের বিরুদ্ধে কেউ কথা বলে তাকে বিপদে পড়তে হয়েছে। ক্ষমতার দাপটে তিনি কাউকে মূল্যায়ন করতেন না। নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার করে তিনি ভোটারদের ভয়ভীতি দেখিয়ে তাঁর পক্ষে সমর্থন আদায় করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

জানা গেছে, দক্ষিণ সুরমা থানায় চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজেকে রক্ষায় তিনি আত্মগোপনে চলে গেছেন। মাঝে মধ্যে প্রকাশ্যে দেখা গেলেও বেশির ভাগ সময়ই অন্তরালে রয়েছেন।

এ বিষয়ে লালাবাজার ইউপির সচিব মোঃ মনির উদ্দিনের সাথে মোবাইলে কয়েক বার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

আলাপকালে বক্তব্য জানতে চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি নিয়মিত অফিস করছেন বলে প্রতিবেদককে জানান। তবে দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য প্রতিবেদকের প্রতি অনুরোধ করেন।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি রায় বলেন,ভোগান্তির শিকার ব্যক্তিরা লিখিত অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির