editor

প্রকাশিত: 10:20 PM, December 3, 2024

মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তেলিরাই পাঞ্চায়েত কমিটির মতবিনিময়

মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তেলিরাই পাঞ্চায়েত কমিটির মতবিনিময়

সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী তেলিরাই পাঞ্চায়েত কমিটির উদ্যোগে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ সকল ধরনের মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মখন দোকান এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তেলিরাই পাঞ্চায়েত কমিটির সভাপতি ইশরাকুল হোসেন শামীম। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমপি’র দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার রাজীব।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও প্রগতির মূলশক্তি হলো যুবসমাজ। কিন্তু মাদকদ্রব্য অনেক তরুণ ও যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তবেই সমাজ থেকে সকল অপকর্ম ও অন্যায় দূর করা সম্ভব।
হাফিজ গোলজার হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন তেলিরাই পাঞ্চায়েত কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তেলিরাই পাঞ্চায়েত কমিটির  সহ-সভাপতি মাসুক আহমদ, শেখ সালেহ আহমদ, সাহেদ আহমদ (মেম্বার), সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আজাদ আহমদ, শায়েস্তা মিয়া, সিনিয়র সদস্য ইসমাইল আলী বাচ্চু, অর্থ সম্পাদক শেখ মোঃ মাহফুজুর রহমান মুন্না, সহ-অর্থ সম্পাদক রুহুল আমীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিসকাত জামান, প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ, শ্রমিক নেতা সানর মিয়া, সদস্য লুকমান আহমদ লুকু, তুয়াহির মিয়া, আব্দুল হেকিম, মুফিজুর রহমান জামিল, অশোক মালাকার, শেখ আলী হোসেন, আমিনুল ইসলাম মনা, হীরা কর, তেলিরাই যুব কমিটির সহ-সভাপতি রাজু আহমদ, তুয়াহির আলী, সামি আহমদ প্রমুখ। সভায় তেলিরাই এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির