editor
প্রকাশিত: 8:08 PM, December 4, 2024
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, অসৌজন্যমূলক আচরণ সহ নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের নেতৃত্বাধীন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
সাইফুল ইসলামের বিরুদ্ধে সিলেটের জেলা প্রশাসকের কাছে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেছিলেন বিবিদইল বালিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে অভিযোগ তদন্ত করতে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন জেলা প্রশাসক। ইউএনও উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
দীর্ঘদিন তদন্ত শেষে সিলেট প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা জমা দেয়া তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, অসৌজন্যমূলক আচরণ সহ নানা অনিয়ম ও দুর্নীতি প্রমাণ পেয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায় তদন প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ইতিপূর্বে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়ের কাছে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নিজ পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিবিদইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ৩য় আদালত এবং জেলা জজ আদালতে পৃথক দুইটি মামলা বিচারাধীন রয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির