admin
প্রকাশিত: 11:25 AM, December 6, 2024
অনলাইন ডেস্ক
সিলেটে বিস্ফোরক আইনে সাবেক মন্ত্রী এমপিসহ ৩৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন- সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের অপসারিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি অ্যাডভোকেট রনজিত সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস কায়েস চৌধুরীসহ ৩৯০ জন।
মামলায় অন্য আসামিরা হলেন- মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার আব্দুল হাফিজের ছেলে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীমসহ ৯০ জন। এছাড়াও অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরীর তোপখানার বাসিন্দা রাশেদ আহমদ গত বুধবার এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী রিপন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরক আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, দাপ্তরিক পন্থায় থানায় এজাহার পৌঁছতে এক-দুই দিন সময় লাগে। এজাহার পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে নগরের সুরমা মার্কেট পুলেরমুখ এলাকায় ১ নম্বর আসামি মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বন্দুক, কাটা রাইফেল, ককটেল, রামদা, লাঠি ও লোহার রডসহ অবৈধ অস্ত্র নিয়ে আসামিরা অবস্থান করছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি মোটরসাইকেল মিছিল বের করা হয়। মোটরসাইকেল মিছিল আসতে দেখেই গুলিবর্ষণ করতে থাকে আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন সন্ত্রাসীরা। এতে মামলার বাদী রাশেদ আহমদের পায়ে গুলিবিদ্ধ হয়। এরপর মাটিতে পড়ে গেলে অপর আসামিরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি পঙ্গুত্ববরণ করতে যাচ্ছেন। তিনি এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির