editor
প্রকাশিত: 8:26 PM, December 7, 2024
যাত্রিক ট্রাভেলস এর সেবামূলক প্রতিষ্ঠান আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্টের ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারের নিচতলায় এই ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ ফিতা কেটে এই ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। এসময় তিনি আব্দুল জব্বার জলিলের উদ্যোগে এই চিকিৎসা সেবাকেন্দ্রের সফলতা কামনা করে বলেন, এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে এই ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র ব্যাপক অবদান রাখবে। তিনি আব্দুল জব্বার জলিলের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সমাজ সেবায় আরো বেশি করে এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান।
ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ডা. মোহাম্মদ নাজমুস সাকিব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিইও জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ ইমরান উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহের প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবাকেন্দ্রে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির