editor
প্রকাশিত: 10:13 PM, December 8, 2024
সিলেটে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সকলকে বন্ধুসুলভ আচরণে মাধ্যমে তাদেরকে এগিয়ে নিতে হবে। সরকার প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিণত করতে শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম মেট্রোরেলে প্রতিবন্ধীদের সহজরত যাতায়াতের ব্যবস্থা করেছে। তিনি বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে সিলেটে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সেবামূলক সকল কার্যক্রম প্রশংসনীয়।
গতকাল ৮ ডিসেম্বর রবিবার দুপুরে সিলেট নগরীর আলমপুরস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সুপার ভাইজার রায়হান খান। নেতৃবৃন্দ নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন প্রতিবন্ধীদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বিভাগীয় কমিশনারকে অবগত করে বলেন- বিভাগীয় কমিশনার অফিসে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে র্যাম নির্মাণ করা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় কার্যকরী পদক্ষেপ গ্রহণে দাবী জানান। বিভাগীয় কমিশনার ধৈর্য্যসহকারে তাদের বক্তব্য শুনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে