editor
প্রকাশিত: 10:14 PM, December 8, 2024
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর কোনারপাড়া পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুতলী ছাহেব কিবলা রহঃ ও মরহুম সৈয়দ আলী এবং গ্রামের মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে ১৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন গত ৭ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় শুরু হয়ে মধ্যরাতে মসজিদ সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।
দাউদপুর কোনারপাড়া পাঞ্জেগানা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ এনাম উদ্দিনের সভাপতিত্বে ও মসজিদের ইমাম আব্দুল জলিল ছায়মনের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন মাওলানা ড. মুফতী আহমদ হাসান- গাজীপুর, ঢাকা, প্রধান আকর্ষণের বয়ান পেশ করেন আবু বকর রাঃ জিরো পয়েন্টে মসজিদের খতিব্ মাওলানা হুসাইন আহমদ সুমন দুবাগী। আমন্ত্রিত উলামাদের মধ্যে বয়ন পেশ করেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার মাওলানা সিব্বির আহমদ, দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আব্দুল্লাহ, দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন সিরাজপুরী, আল্লামা সায়দা রহঃ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ আছকর আলী, পূর্ব রেঙ্গা হিফজুল কুরআন দাখিল মাদরাসা সহ সুপার মাওলানা মকবুল হোসেন, মোল্লারগাঁও ছনুপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা কে.এম সুরমান আলী।
মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদ, বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিন আলাই, আব্দুন নুর, ওস্তার আলী, শাহীন আহমদ, নাজিম উদ্দিন, সেলিম আহমদ, ফয়সল আহমদ সহ দাউদপুর কোনারপাড়া পাঞ্জেগানা মসজিদ পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজুর রহমান, কামিল আহমদ, হাবিবুর রহমান জিহান।
শেষে এলাকার মরহুমদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ড. মুফতী আহমদ হাসান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে