editor
প্রকাশিত: 2:19 PM, December 9, 2024
স্পোর্টস ডেস্ক: জিততে জিততেই হেরে গেল বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের ফাইনাল টি-টোয়েন্টিতে ১২৩ রানের পুঁজি নিয়েও শেষ দিকে ম্যাচ জমিয়ে তুলেছিল নিগার সুলতানা জ্যোতির দল। শেষ পর্যন্ত ধবলধোলাইয়ের হাত থেকে রেহাই পেল না বাংলাদেশ। আয়ারল্যান্ডের কাছে নিগাররা হেরে গেছে ৪ উইকেটে।
শুরুর দিকে সহজ হলেও শেষদিকে ম্যাচ কঠিন হয়ে যায় আয়ারল্যান্ডের জন্য। জয়ের জন্য শেষ ওভারে সফরকারী মেয়েদের দরকার ছিল ১৫। স্বর্ণা আক্তারের প্রথম বলে ঝুঁকি নিয়ে ২ রান নিতে গিয়ে আউট হন আইরিশ ব্যাটার অরলিন কেলি। পরের বলে দৌড়ে ২ রান নেন সেট ব্যাটার লরা ডেলানি।
শেষ ৪ বলে দরকার ১২ রান। স্পিনার স্বর্ণাকে পরের ৩ বলে টানা তিনটি চার হাঁকিয়ে আয়ারল্যান্ডকে শ্বাসরুদ্ধকর এই জয় উপহার দেন ডেলানি। ১ বল হাতে রেখেই জিতে যায় আইরিশরা।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে সেই ধবলধোলাইয়ের কঠিন প্রতিশোধ নিলো আইরিশরা।
টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বারের মতো ধবলধোলাই হলো বাংলাদেশ। যার সবকটিই চলতি বছর। এর আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫-০ ব্যবধানে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিলেন নিগাররা।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৩ রান তোলে বাংলাদেশ। প্রথম ১৩ ওভারেই বাংলাদেশ তোলে ১ উইকেটে ১০০ রান। ১২ রান করে আউট হন ওপেনার মুর্শিদা খাতুন।
সর্বোচ্চ ৪৩ বলে ৪৫ রানের ইনিংস ইনিংস খেলেন ওপেনার সুবহানা মোস্তারি। ৩৩ বলে ৩৪ রান করেন তিনে নামা শারমিন আক্তার। এই দুজনের বিদায়ের পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ৭ ওভারে বাংলাদেশ তুলতে পারেন মাত্র ২৩ রান। দুই অংক ছুঁতে পারেননি কেউ।
জবাবে আয়ারল্যান্ডের হয়ে ৩১ বলে ৩৬ রান করেন লরা ডেলানি। ২৪ বলে ২৮ রান করেন ওপেনার অ্যামি হান্টার। অধিনায়ক গ্যাবি লুইস ২৪ বলে ২১ ও রেবেকা স্টোকেল ২২ বলে ১৯ রান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,