editor

প্রকাশিত: 5:43 PM, December 9, 2024

মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে অগ্রগতির বাংলাদেশ গড়তে আমরা সংকল্পবদ্ধ: মিফতাহ্ সিদ্দিকী

তাহিরপুর উপজেলা বিএনপির কর্মীসভা

মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে অগ্রগতির বাংলাদেশ গড়তে আমরা সংকল্পবদ্ধ: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছরে দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ভোটাধিকারকে ধ্বংস করে দিয়েছিল। মানবিক মূল্যবোধ বলতে কিছু ছিলনা। দীর্ঘ সময় দেশে রেজিম চালানোর ফলে তাদের নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলেছিল। সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, অর্থ পাচার থেকে শুরু করে দেশে গুম-খুন ও গণধর্ষণ ছিল অপেন সিক্রেট। জনরোষের মূখে দেশ থেকে পালিয়ে গিয়েও তারা সংশোধিত হয়নি। সকাল বেলায়ই গণমাধ্যমে দেখলাম সিলেট আওয়ামীগের তিনজন দায়িত্বশীল নেতা ভারতে পালিয়ে গিয়ে সেখানে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন। দেশকে লুটেপুটে খেয়ে ভারতে পালিয়ে গিয়েও তারা সংশোধন হয়নি, সেখানে গিয়েও ধর্ষণের মতো জগন্য অপরাধ করেছে। আওয়ামীলীগ কখনো সংশোধন হবে না। বিএনপির নেতৃবৃন্দ ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চলমান রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে অগ্রগতির বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ।

সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা সদরে৷ তাহিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল হক নুরুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সকলার দ্রুত সময়ের প্রয়োজনীয় নির্বাচনী সংষ্কার শেষে অতিশীঘ্রই দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। এজন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশের সর্বস্তরের মানুষ বিএনপির নেতৃত্বের আস্তাশীল। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে এখন থেকেই দলের সকল নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে।

কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আব্দুল মোত্তালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, সালমা আক্তার, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, জুনাব আলী, রাখার উদ্দিন, বীরমুক্তিদ্ধ হারুন রশিদ, মেহেদী হাসান উজ্জল, লৎফর রহমান, বাবু ভাস্কর রায় একেএম নাসের উদ্দিন, এমদাদুল হক, মো: মোশাহীদ আলম তালুকদের ডাঃ শামছুদ্দিন আহমেদ, মো: গোলাম নুর, শামীম আহমেদ, মো: ইছাক মিয়া, মো: আশরাফুল আলম, মো: নজরুল ইসলাম শাহ, মো: রহুল আমিন, মো: রাখাব উদ্দিন, মো: চাঁন মিয়া, মো: এমরান হুসেন, মো: বাদল মিয়া, মো: শাখাওয়াত হোসেন, মো: জমিরুল হক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির