editor
প্রকাশিত: 8:06 PM, December 10, 2024
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির সাবেক ডীন ও সিইই বিভাগের অধ্যাপক ড. মোস্তাক আহমদ বলেছেন, স্বপ্নের বাড়ি-ঘর স্থাপনা নির্মাণে আমাদের অধিকতর সচেতন হতে হবে। রাজধানী ঢাকা সহ দেশের বহু জেলা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে আমাদের জানা থাকলেও আমরা সচেতন হচ্ছি না। আগামীর স্বপ্ন বাস্তবায়নে প্রজন্মের কথা বিবেচনায় রেখে আমাদের স্থাপনাগুলো হতে হবে ঝুঁকিমুক্ত। তাই ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনা নির্মাণে অবহেলা করা চলবে না। তিনি আরো বলেন, স্বপ্ন বাস্তবায়নে সঠিক নিয়ম মেনে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে।
দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্ট এর উদ্যোগে দীর্ঘমেয়াদী ও টেকসই বাড়ী নির্মাণ বিষয়ে ‘জেনে গড়ি নিজের বাড়ি’ শীর্ষক কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (৯ ডিসেম্বর) নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস.সি.বি.এল. এন্ড এস.এম.সি.এম.এল. এর চিফ মার্কেটিং অফিসার হারুন-উর-রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস.সি.বি.এল. এর জি.এম. সৈয়দ মনিরুল ইসলাম, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার এ.এইচ.এম. তাওহিদুর রহমান, এস.এম.সি.এম.এল. এর এ.জি.এম. মোহাম্মদ আরিফুর রহমান।
এস.সি.বি.এল. এর ডেপুটি ম্যানেজার আলিনুর তানভির ও টি.এস.এম. শওকত হায়াত খান এর যৌথ সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মেসার্স আল কাউসার ট্রেডিং এর প্রোপাইটর অধ্যাপক মজলু মিয়া, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মোরশেদ আলম, বিডিটিএস ম্যানেজার মিজানুর রহমান সহ সেভেন রিংস সিমেন্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা লোকমান হোসেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে