admin

প্রকাশিত: 8:32 PM, December 10, 2024

শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : এড. এমরান চৌধুরী

শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : এড. এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগের নেতারা ভারতে পালিয়ে গিয়ে সেখানেও চুরি, ডাকাতি, ছিনতাই করছে। পুলিশের হাতে গ্রেফতারও হচ্ছে। হাসিনা ও আওয়ামীলীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। ২০২৪ সালের গণঅভ্যূত্থানেও দলমত নির্বিশেষ শাহাদাতকে বরণ করে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। তাই এই শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৭, ৮৫ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরনে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে বেশীরভাগ সময়ই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছেন। বিগত ১৫ বছর উন্নয়নের নামে জনগনের কাছে মুলা ঝুলানো হয়েছে। প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এমপি নামক এমন লুটেরাদের জনগন চায় না। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে পাচার হওয়া এসব টাকা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

চারখাই ইউনিয়নের ৮ নং ওয়াড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শিকদারের সভাপতিত্বে, সায়েক আহমদ চৌধুরী ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন রানু, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তাদির আলী মকতই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফয়জুর রহমান, সাদিক আহমদ চৌধুরী, জিলাল আহমদ চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী শিপু, ময়নুল ইসলাম চৌধুরী, ময়নুল হক শিকদার, মছতকিন আলী, বাবুল মিয়া, জামাল উদ্দিন, সাদ উদ্দিন, জামাল উদ্দিন চৌধুরী প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে