editor

প্রকাশিত: 9:55 PM, December 10, 2024

আ’লীগ বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিন্ন করে ক্ষমতায় থাকার নীতি গ্রহণ করেছিল: ভিপি মাহবুব

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেট ল’ কলেজ ছাত্রদলের মানববন্ধন

আ’লীগ বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিন্ন করে ক্ষমতায় থাকার নীতি গ্রহণ করেছিল: ভিপি মাহবুব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল’ কলেজ শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট ল’ কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট ল’ কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ হাছান পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ল’ কলেজ ছাত্র-সংসদের নির্বাচিত সাবেক ভিপি, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ন সম্পাদক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। তারা জনরায়ের পরিবর্তে বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিন্ন করে ক্ষমতায় থাকার নীতি গ্রহণ করেছিল। এজন্য তারা আইনশৃঙ্খলা, গোয়েন্দা ও সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছিল বিএনপির বিরুদ্ধে। তারা সারাদেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের খুন, গুম ও অপহরণ করেছিল। গুম হওয়া সিলেটের রাজপথ কাঁপানো বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনারসহ অসংখ্য নেতাকর্মীদের আজো আমরা ফিরে পাইনি। সারাদেশের ন্যায় সিলেটেরও প্রচুর বিরোধী নেতাকর্মী এবং ছাত্র-জনতা আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসী ও হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ হারাতে হয়েছে। আমার অবিলম্বে সকল গুম হওয়া নেতা ও নাগরিকদের মুক্তি এবং নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ। তিনি বলেন, বিগত প্রায় ১৭ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির লাখ লাখ নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রত্যেকটি ঘটনার সঠিত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছরে হাসিনা বিরোধী আন্দোলনে প্রত্যেক শহীদ ও নির্যাতনের শিকার ব্যক্তিদের অবদানকে আমাদের স্মরণ রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাহিমা আহমদ কুমকুম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাবেক ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পান্না, ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, আব্দুস সামাদ লস্কর মুনিম, এম.মিজান, শহিদুল ইসলাম অপু, আফজল আহমেদ, সাদ্দাম হোসেন, সিলেট এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজাল হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, দেলোয়ার হোসেন, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সফিক আহমেদ শফি, আহমেদুর রহমান জাবেদ,স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার যুগ্ম সম্পাদক সুলতান আহমদ যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সৈয়দ আহমেদ সাজু, আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম, মাসুম মিয়া, শাহিদ আলী, মামুন আহমদ মুন্না, শাহ মাহমুদুল হাসান পরাগ, এম এ রশিদ, রায়হান, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ সামি, জাকির চৌধুরী ইমরুল, সিলেট জেলা ছাত্রদল নেতা মারজান আহমদ, সৈয়দ জাকারিয়া আহমেদ, সৈয়দ ইফতি চৌধুরী, আরিফ আহমদ, গিয়াস, সুবেল আহমেদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আদিম আহমেদ, জামাল আহমেদ, রিদয় আহমেদ, কনক কান্তি দাস (আহবায়ক ১৬ নং ওয়ার্ড ছাত্রদল), ফারসিন, মোহন, রায়হান, শাওন, সাকিব, মাহফুজ,ি টপু, হুসাইন, জয়, মাহিন, রিদয়, নায়িম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে