editor
প্রকাশিত: 12:31 PM, December 19, 2024
আসাম প্রতিনিধিঃ ভয়াবহ অগ্নিকান্ড জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়। একটি বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট এবং তাঁর ৩ বছরের নাতি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) গভীর রাতের এই ঘটনায় শোকের ছায়া গোটা জেলায়। জানা যায়, দুর্ঘটনায় নিহত প্রাক্তন ডিএসপির পরিবার ওই বাড়িতে ভাড়া থাকত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) রাত ২টা ৩০ মিনিটে আচমকাই কাঠুয়ার শিবনগরের সেই বাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়ায় ভরে যায় ঘরের ভিতরটা। আর সেই ধোঁয়াতেই ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে মারা যান ৬ জন। মোট ১০ জন সেখানে ছিলেন বলে জানা গেছে। বাকি ৪ জনের অবস্থাও সংকটজনক বলে জানিয়েছে পুলিশ। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি।
নিহতদের মধ্যে রয়েছেন, প্রাক্তন ডিএসপি অবতার কৃষেণ রায়না(৮১),.তাঁর মেয়ে বরখা রায়না (২৫), নাতি তাকাশ (৩), গঙ্গা ভগৎ (১৭), দানিশ ভগৎ (১৫),আদভিক (৬)। এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি