editor

প্রকাশিত: 6:54 PM, December 4, 2020

৪ রানে ৬ উইকেট খুইয়ে বড় হার তামিমদের

৪ রানে ৬ উইকেট খুইয়ে বড় হার তামিমদের

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তৃতীয় হার দেখলো তামিম ইকবালের ফরচুন বরিশাল। আজ (শুক্রবার) জেমকন বরিশালের কাছে ৪৮ রানে পরাজিত হয় বরিশাল। ১৭৪ রানের লক্ষ্যে নেমে ১৯.৫ ভারে ১২৫ রানে গুটিয়ে যায় তামিমের দল। মাত্র ৪ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট খোয়ায় দলটি।৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে বরিশাল। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্টের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা।অথচ বরিশালের শুরুটা ছিল দারুণ। ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। কিন্তু শুভাগত হোমের করা অষ্টম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন ও তামিম ইকবাল। পারভেজ ২৬ বলে ১৯ এবং তামিম ২১ বলে করেন ৩২ রান।  ‍উইকেটে এসে থিতু হতে পারেননি আফিফ হোসেনও (৩)।ইরফান শুক্কুর ২০ বলে ১৬ রানে আউট হন। তৌহিদ হৃদয়ের ২৭ বলে ৩৩ রান যথেষ্ট ছিল না। দলীয় ১২১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন (১০)। এরপর ৪ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ (১), তাসকিন আহমেদ (০), তানভীর ইসলাম (০) ও কামরুল ইসলাম রাব্বী (১)।

খুলনার হয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, শহীদুল ইসলাম, শুভাগত হোম। ৪ ওভারে ২২ রানে সাকিবের শিকার ১ উইকেট। তবে ব্যাট হাতে আবা্রো ব্যর্থ সাকিব। ১০ বলে ১৪ রানে আউট হন। অধিনায়ক মাহমদুল্লাহও বড় ইনিংস খেলতে পারেননি। ১৪ বলে করেছেন ২৪ রান। খুলনার হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন উইকেটরক্ষক জাকির হাসান। ৪২ বলে উপহার দিয়েছেন ৬৩ রানের ঝলমলে ইনিংস। যাতে ছিল ১০টি বাউন্ডারির মার। ইমরুল কায়েসের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। যদিও বল খেলেছেন ৩৪টি। জাকিরের ব্যাটে চড়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে জেমকন খুলনা। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার কামরুল ইসলাম রাব্বীর। এছাড়া তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট।

 

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,