admin
প্রকাশিত: 7:20 PM, December 20, 2024
অনলাইন ডেস্ক
অন্তর্র্বতী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হবার নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে শোক জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীককে হারিয়েছি। দেশ হারিয়ে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মায় মাগফিরাত কামনা করছি। তার পরিবার- পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। হাসান আরিফ সাহেবের চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হল, এটা সহজে পূরণ হবার নয় আমি মনে করি।
বিএনপি মহাসচিব বলেন, তিনি (হাসান আরিফ) শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রবিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্র উত্তোলনের যে কাজ শুরু হয়েছে, এসময়ে তাকে খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি।
এসময় সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এটা চলবে, চলতে থাকবে। অসুবিধা হবে না।
দুপুরে বাসায় সকলের সঙ্গে খাবার খেতে বসলে হঠাৎ করে পড়ে যান হাসান আরিফ। পরে হাসান আরিফকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা বেলা ৩টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ