editor
প্রকাশিত: 4:12 PM, December 24, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা পর্যায়ে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) সকাল ১০:০০ ঘটিকা হইতে বালক বালিকা পর্যায়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর ফেরীঘাট ক্যাপ্টেন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
ফাইনাল ম্যাচে বালিকা পর্যায়ে চিকনাগুল শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ২০২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়। দিনের অপর ম্যাচে বালক দলের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চলতি বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মস্তাক আহমেদ, স্হানীয় ইউপি সদস্য শওকত আলি ।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রফিক আহমেদ, তাজুল ইসলাম, শহীদ মিয়া,মন্জুর আহমেদ, জসিম উদ্দিন, বিজেন চন্দ্র দেব,মো জাকারিয়া, ফখরুল আলম,মো আলমগীর, সুমন চন্দ্র দেব,শাহাজাহান বাবুল,মো বুরহান উদ্দিন,আব্দুর রশির,মো নূর উদ্দিন, এসো শিখি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর বিধান রায়,শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দীন, মো আলমগীর হোসেন সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও ফুটবল কলাকুশলীবৃন্দ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,