editor
প্রকাশিত: 2:43 PM, December 5, 2020
অনলাইন ডেস্ক:
নারী ফুটবলারদের জন্য ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার ফিফার পরিচালনা পর্ষদ নতুন এই আইন অনুমোদনের কথা জানিয়েছে। এই পদক্ষেপের বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এই আইনে নারী ফুটবলাররা ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন। এর মধ্যে সন্তান জন্মের পর বাধ্যতামূলক কমপক্ষে ৮ সপ্তাহ ছুটি দিতে হবে। তিনি সাংবাদিকদের বলেন, আমরা যদি নারীদের খেলায় উজ্জীবিত করতে চাই, তাহলে এসব বিষয় দেখতে হবে। নারী ফুটবলারদের ক্যারিয়ারকে আরও বেশি স্থায়ী করতে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে মাতৃত্বকালীন ছুটি নিয়ে যেন তারা চিন্তিত না হন। যখন ছুটির প্রয়োজন পড়বে তারা এই চিন্তায় না পড়েন যে, তারা ফের খেলায় ফিরতে পারবে কি না। এ বিষয়ে ফিফা জানিয়েছে, মাতৃত্বকালীন ছুটি শেষে ক্লাবগুলোকে তাদের নারী ফুটবলারদের পুনরায় ফুটবলে সম্পৃক্ত করতে বাধ্য থাকবে। শুধু তাই নয়, প্রয়োজনীয় চিকিৎসা সেবাও দিতে হবে ক্লাবকে।নতুন আইনের বিষয়ে ফিফা প্রেসিডেন্ট বলেন, এই আইনে কোচদের জন্য বিশেষ সুবিধা থাকবে। কোচরা খেলোয়াড়দের মান বাড়ান। তারা খেলোয়াড়দের উৎসাহ দেন। তাদেরও চাকরির নিশ্চয়তা দরকার। তাদের সুরক্ষার জন্য আমাদের ন্যূনতম মান বজায় রাখতে হবে।ফিফা সূত্রে জানা গেছে, ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন বাধ্যতামূলক ছুটির আইনে খেলোয়াড়দের তাদের চুক্তির দুই-তৃতীয়াংশ অর্থের নিশ্চয়তা থাকবে। গর্ভধারণের কারণে কোনো ফুটবলার যেন কোনো ধরনের ভোগান্তি না পড়েন তা নিশ্চিত করতে ফিফা আরও কঠোর হবে
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,