editor
প্রকাশিত: 8:59 PM, December 30, 2024
নিজস্ব প্রতিবেদক
বাঘমারা জাহানপুরে নিজের জায়গা উদ্ধারে গেলে দখলবাজদের হামলার মুখে পড়েন ব্যবসায়ী লুৎফুর রহমান। তিনি সোমবার সকালে সিলেট নগরীর ৩৫ নং ওয়ার্ডের জাহানপুর আবাসিক এলাকার টিলাগড় মৌজার ১৫ নং দাগের ১৫ কেয়ার জায়গার (পাওয়ার অফ এটর্নি সূত্রে প্রাপ্ত) আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে নিয়ে তিনি তার জায়গায় যান। তবে ভূমিখেকো হেলাল বাহিনীর সন্ত্রাসী যুবদল নেতা ইমাম উদ্দিন, যুবদল নেতা ঝাপ্টা হাসিমের নেতৃত্বে লুৎফুর রহমান ও তার সন্তানদের উপর হামলা করা হয় ।
এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায় বেশ কয়েকজন আহত। এছাড়া পার্শবর্তী একটি মাদ্রাসার ছাত্ররা লাঠিসোঠা নিয়ে হেলালের পক্ষ নিয়ে লুৎফুর রহমানের লোকদের উপর হামলা করে।
সামান্য অংশের মালিকানা নিয়ে শিবগঞ্জের হেলাল আহমেদের বাহিনী গত ১৬ বছর ধরে পুরো ১৫ কেয়ার জায়গা ভোগ দখল করে আসছে। আওয়ামীলীগ ছাত্রলীগ আর প্রশাসন ব্যবহার করে হেলাল বাহিনী এই জায়গার অন্য মালিকদের ভোগদখল থেকে বঞ্চিত রাখেন।
২০০৮ সালের দিকের খাদিমপাড়ার তৎকালীন প্রয়াত আফরোজ চেয়ারম্যান টিলাগড় মেজরটিলার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠক হয়েছিল । এতে জায়গার কাগজ দেখানো নিয়ে টালবাহানা শুরু করে হেলাল বাহিনী এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও লুৎফুর রহমান এই জায়গায় যেতে পারেননি।
বিভিন্ন সংবাদমাধ্যমে লুৎফুর রহমান বলেন , গত ১৬ বছর আমার জায়গায় আমরা আসতে পারিনি । আজ আসলাম বৈষম্য বিরোধী নতুন দিনে আমরা সত্যে অবলম্বনে এসেছি তারা মিথ্যা এই জন্য তারা সন্ত্রাস ফ্যাসিবাদ নির্ভরশীল।
৫ আগস্ট পট পরিবর্তনের পর এই প্রথম তিনি তার জায়গায় উঠতে যান তবে বেলা বারোটার দিকে পুলিশ এসে হেলাল ও লুৎফর রহমানের লোকজনকে সরিয়ে দেন এবং বিষয়টি নিয়ে থানায় বসার কথা বলেন এই ঘটনার পর পুরো জাহানপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ