editor

প্রকাশিত: 3:59 PM, December 31, 2024

হবিগঞ্জে গ্যাসলাইনে বি*স্ফো*র*ণ, ৪ শ্রমিক নি*হ*ত

হবিগঞ্জে গ্যাসলাইনে বি*স্ফো*র*ণ, ৪ শ্রমিক নি*হ*ত

4

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপে গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নে আকিজ ভেঞ্চার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে।

3

বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।

8

নিহতরা হলেন- প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক ফয়সল মিয়া, মিজান গাজী ও মাহফুজ মিয়া। তারা সবাই চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে আকিজ ভেঞ্চারের ওই কারখানায় গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করছিলেন প্রকৌশলীসহ কয়েকজন শ্রমিক। এসময় হাঠাৎ করে বিকট শব্দে গ্যাসের লাইনে বিষ্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় মিজান গাজী ও মাহফুজ মিয়া নামে দুই জনের। আশঙ্কাজনক অবস্থায় আরো কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন একজন ও পথে আরও একজনের মৃত্যু হয়।

7

এদিকে, ঘটনার পরপরই আকিজ ভেঞ্চার লিমিটেড নামে ওই কোম্পানিটির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা আটকে দেন কোম্পানির ভেতরে যাওয়ার প্রবেশপথ।

2

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। আজ সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

1
8