editor

প্রকাশিত: 4:07 PM, January 1, 2025

২০২৫ সালে বাংলাদেশের যত ক্রিকেট ম্যাচ

২০২৫ সালে বাংলাদেশের যত ক্রিকেট ম্যাচ

স্পোর্টস ডেস্ক:: বিশ্বের অন্যান্য অঙ্গনের মতো ক্রিকেটাঙ্গনের টেবিল থেকেও সরে গেছে ২০২৪ সালের ক্যালেন্ডার। এসেছে ২০২৫ সালের নতুন ক্যালেন্ডার। এই নতুন ক্যালেন্ডারের পরতে পরতে এখন সযত্নে চোখ বোলাবে ক্রিকেট সংশিষ্টরা। কখন কোথায় কোন টুর্নামেন্ট হবে, সেখানেই নজর থাকবে তাদের।

২০২৫ সালের শুরুতেই দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল নিয়ে ব্যস্ত ক্রিকেটাররা। যদিও ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাটি শুরু হয়েছে ২০২৪ সালের দুটি দিন নিয়েই। তবে মূল খেলাগুলো হবে ২০২৫ সালেই।

বিপিএলের পরও ক্রিকেটারদের ব্যস্ততা কমবে না। বরং বাড়বে। কেননা বিপিএলের শেষ হওয়ার পরপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনি বিশ্বকাপ বলে খ্যাত এই টুর্নামেন্ট দিয়েই শুরু হবে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনের খেলা। এছাড়া বাংলাদেশ পুরুষদের দলের অনেকগুলো দ্বিপক্ষীয় সিরিজ রয়েছে। সমানতালে চলবে নারীদের ক্রিকেটও।

বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি দেখুন এক নজরে…

বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ২০২৫ সালের সূচি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (১৯ ফেব্রুয়ারি- ৯মার্চ)
যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্বে বাংলাদেশের খেলা ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে (মার্চ)
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-পাকিস্তান (মে)
পাকিস্তান সফরে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা (জুন)
শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ টাইগারদের। খেলবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।

বাংলাদেশ-ভারত (আগস্ট)
বাংলাদেশ সফরে আসবে ভারত। টাইগারদের বিপক্ষে ম্যান ইন ব্লুজরা খেলবে ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (অক্টোবর)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড (নভেম্বর)
ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ। ২ টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (জানুয়ারি-ফেব্রুয়ারি)
ওয়েস্ট ইন্ডিজের সফরে গিয়ে ৩টি ওয়ানডে, ৩টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (সেপ্টেম্বর-অক্টোবর)
বাছাইপর্বে কোয়ালিফাই করা সাপেক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ-ভারত (ডিসেম্বর)
ভারত সফরে যাবে মেয়েরা। সেখানে ৩টি ওয়ানডে, ৩টি-টোয়েন্টি খেলবে তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,