editor
প্রকাশিত: 11:42 AM, January 7, 2025
নিজস্ব প্রতিবেদক
সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা ঝড় তুললেন, দল পেলো ২০০ ছাড়ানো সংগ্রহ। জবাবে রংপুরের দুই ব্যাটার অ্যালেক্স হেলস ও সাইফ হাসান খেললেন টর্নেডো ইনিংস। এতে একাধিক রেকর্ড গড়ে স্বাগতিক সিলেটকে হারায় রংপুর রাইডার্স। সেঞ্চুরি করেন রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। সাইফ হাসানের সঙ্গে তিনি গড়েন জুটির রেকর্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বিপিএলের ম্যাচে রংপুরকে ৮ উইকেটে হারায় রংপুর রাইডার্স। স্বাগতিকদের ২০৬ রানের লক্ষ্য ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় নুরুল হাসান সোহানের দল। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। আসরে এটি রংপুর রাইডার্সের টানা চতুর্থ জয়। আর ঢাকা ও সিলেট দুই মাঠে দুই ম্যাচ খেলে দুটিতেই হারলো সিলেট।
ম্যাচসেরা অ্যালেক্স হেলসের ছক্কাতেই জয় নিশ্চিত হয় রংপুরের। যেটি ছিল ম্যাচের ৩০তম ছক্কা। বিপিএলের যে কোনো ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি। ২৯ ছক্কার দুই ম্যাচের একটি আবার এবারের বিপিএলেরই। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৯টি ছক্কা। বিপিএলে নিজের দ্বিতীয় ও সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সপ্তম সেঞ্চুরি করা হেলস অপরাজিত ছিলেন ১০ চার ও ৭ ছক্কায় ১১৩ রানে। আর সাইফ হাসান করেন ক্যারিয়ার সেরা ৪৯ বলে ৮০ রান। যেখানে ছিল ৩ চার ও ৭ ছক্কা।
এদিন রান তাড়ায় রংপুর প্রথম ওভারেই হারায় আজিজুল হাকিম তামিমকে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। তবে সিলেটের আনন্দ সেখানেই শেষ। এরপরের সময়টাতে হেলস আর সাইফ মিলে রীতিমতো তাদের ওপর টর্নেডো চালান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১৬.৫ ওভারে যোগ করেন ১৮৬ রান। বিপিএল ইতিহাসে এটি যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি।
এর আগে রনি ও জর্জ মাঞ্জির ব্যাটে ভালো শুরু পায় রংপুর। ১২ বলে ১৮ রান করে মাঞ্জি ফিরলে ভাঙে ৪৭ রানের জুটি। শুরু থেকে আগ্রাসী রনি তালুকদার ও তিন নম্বরে নামা জাকি হাসান। তাতে সিলেট পায় বড় সংগ্রহের ভিত। রনি ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন। আর জাকিরের ব্যাট থেকে আসে ৪ ছক্কায় ৩৮ বলে ৫০ রান।
এরপর ঝড় তোলেন অ্যারোন জোন্স ও জাকের আলী। দুজন মাত্র ১০ বলে ৩৪ রানের জুটি গড়েন। তাতে ৪ উইকেটে ২০৫ রানের পুঁজি পায় সিলেট স্ট্রাইকার্স। প্রথমবারের মতো বিপিএল খেলতে নামা যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জোন্স ১৯ বলে ৩৮ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। আর জাকের তিন ছক্কায় মাত্র ৫ বলে করেন ২০ রান। রংপুরের হয়ে সাইফ উদ্দিন ৩১ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শেখ মেহেদী ও আফিফ হোসেন। বিবর্ণ দিন গেছে নাহিদ রানার। ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তরুণ স্পিডস্টার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,