editor
প্রকাশিত: 5:57 PM, January 16, 2025
জিয়া ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার পিকেএসপি মাঠে সিলেট মুখোমুখি হচ্ছে খুলনার।
সিলেটের দলকে নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ফ্লাইটে রাজধানীতে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট দলের প্রধান ব্যবস্থাপক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। সিলেট দলের অধিনায়কের দায়িত্বপাল করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটা অলক কাপালী।
ঢাকায় পৌছে সিলেট টিমের অনুশীলনীর পূর্বে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের পট পরিবর্তনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম। তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারো সচল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনের নতুন এ অগ্রযাত্রায় দৃষ্টান্ত স্থাপন করবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনকে উৎসবমুখর রূপ দেওয়ার জন্যই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট।
এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট দলের সহকারী ব্যবস্থাপক আবুল কাশেম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম টিপু।
উল্লেখ: গত ২৭ ডিসেম্বর সিলেটে আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবুজ দল ও লাল দলে খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় জয় লাভ কওে সিদ্দিকুর রহমান পাপলুর লাল দল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,