editor
প্রকাশিত: 2:53 PM, January 23, 2025
অনলাইন ডেস্ক
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা ১২৬ জন তৎকালীন বিডিআর সদস্য জামিনে মুক্তি পাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে ৫১ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাকিদের ঠিকানা ও নথিপত্র যাচাই-বাছাই করে ধাপে ধাপে কারাগার থেকে বের করা হবে। তাদের মুক্তির খবরে স্বজনরা সকাল থেকে কারাগারের গেটে এসে অপেক্ষা করছেন। হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় তারা কারাগারে আটক ছিলেন।
জানা যায়, গত রোববার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া শুনানি শেষে বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
বুধবার রাতে তাদের জামিনের কাগজপত্র কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এসব নথিপত্র কারাগারে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসামিদের নাম-ঠিকানা ও নথিপত্র যাচাই-বাছাই করে তাদের মুক্তির ব্যবস্থা করছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক নম্বর ইউনিট, দুই নম্বর ইউনিট ও হাই সিকিউরিটি কারাগার থেকে ৩৫ জনের বেশি ছাড়া পেয়েছেন। কারাগারের গেটে আসলে তাদেরকে স্বজনরা ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ছাড়া পেয়ে তারা জানান, তাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে এত বছর আটক রাখা হয়েছে। তারা আবারো চাকরি ফেরত পাওয়াসহ সকল সুযোগ-সুবিধা দাবি করছেন। একই সঙ্গে যারা বিডিআর হত্যা মামলার প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তির দাবি করেন তারা।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানিয়েছেন, ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন বন্দি বের হবেন। ইতিমধ্যে ৮ থেকে ১০ জন বন্দি মুক্তি পেয়েছেন। এ সময় কারাগারের সামনে স্বজনদের উপস্থিতি দেখা গেছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ