editor
প্রকাশিত: 8:42 PM, January 27, 2025
ক্রীড়া ডেস্ক :: এক দিন আগে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে মুকুট তুলে নেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ। রোববার টেনিসের দুই নম্বর তারকা আলেকজান্ডার জেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনার।
শেষ শটটি খেলেই প্রশান্তির হাসি ছড়িয়ে পড়ে ইয়ানিক সিনারের মুখে। দুই হাত উঁচিয়ে সাফল্য উদযাপন করলেও তেমন বুনো উল্লাস দেখা যায়নি, বরং যেন নীরবে অনুভব করছিলেন দারুণ এক অর্জনের আনন্দ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আধিপত্য দেখিয়ে আলেজান্ডার জেরেভকে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখলেন ২৩ বছর বয়সি এই ইতালিয়ান তারকা।
রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালটি ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের লড়াই। তবে দ্বিতীয় বাছাই জেরেভের বিপক্ষে সহজ জয় পেয়েছেন এক নম্বর বাছাই সিনার। দুই ঘণ্টা ৪২ মিনিটের এই লড়াইয়ে তিনি ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে সরাসরি সেটে পরাজিত করেন ২৭ বছর বয়সি জার্মান প্রতিপক্ষকে।
২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতেছিলেন সিনার। আর এবারও সেই দাপট ধরে রেখে গ্র্যান্ড সøাম জয় করলেন তিনি। সবমিলিয়ে এটি তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে ২০২৩ সালে ইউএস ওপেনের ফাইনালে আমেরিকান টেইলর ফ্রিটজকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন এই তরুণ তারকা। সিনারের টানা সাফল্য তাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও শিরোপা জয়ের সম্ভাবনাকে জাগিয়ে তুলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,