editor
প্রকাশিত: 3:48 PM, January 29, 2025
ক্রীড়া ডেস্ক :: সেন্ট কিটসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ৫৩ রানের ইনিংস সত্ত্বেও জয়-বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৯ রানে প্রথম উইকেট হারায় তারা, দিলারা আকতার করেন মাত্র ১২ রান। এরপর সোবহানা মোস্তারি ২১ বলে ২২ রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তারের ৮২ রানের গুরুত্বপূর্ণ জুটিতে দল লড়াকু সংগ্রহ পায়। শারমিন আউট হন ব্যক্তিগত ৩৭ রানে। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন নিগার। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের নারী ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০ ওভারে বাংলাদেশ করে ৩ উইকেটে ১৪৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার হেইলি ম্যাথুজ ও ডিয়ান্ড্রা ডটিনের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করে।
ম্যাথুজ ৭টি চারে ৫৪ বলে অপরাজিত ৬০ রান করেন। অন্যদিকে ডটিন মাত্র ২২ বলে ৭টি ছক্কায় ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২১ বলে হাফসেঞ্চুরি করে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ২ উইকেট নেন ১৫ রানে। তবে বোলারদের আর কোনো প্রভাব দেখা যায়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,