editor
প্রকাশিত: 11:04 PM, February 25, 2025
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা বিএনপি আয়োজিত কাউন্সিলে অংশ নিয়ে তিনি এমন প্রশ্ন করেন।
লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে? কাদের স্বার্থ উদ্ধার হবে? এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়।’
‘বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে আর এই দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।’-যোগ করেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশে নির্বাচন চাইবে, নির্বাচনের জন্য তাগাদা দেবে এটাই স্বাভাবিক বিষয়।
বিএনপির নির্বাচনের দাবিকে কিছু মানুষ ও সংগঠন কেন অস্বাভাবিক বলতে চাইছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি জানান, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি তা খুঁজে দেখতে হবে।
জেলার টাউন হল মাঠে কাউন্সিলের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি। কাউন্সিলে প্রথমবারের মতো সরাসরি ভোটে নেতা নির্বাচন করা হয়।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ