admin

প্রকাশিত: 11:55 AM, August 12, 2022

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় স্বামীসহ স্কুল শিক্ষিকা আহত ।। দূর্ঘটনা, নাকি হত্যা চেষ্টা?

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় স্বামীসহ স্কুল শিক্ষিকা আহত ।। দূর্ঘটনা, নাকি হত্যা চেষ্টা?

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিদ্যালয় থেকে স্বামীর মোটরবাইকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন স্কুল শিক্ষিকা শাহিদা বেগম। ফাঁকা রাস্তায় একটি টয়োটা গাড়ি পেছন থেকে এসে তাদের মোটর বাইকে সজোরে ধাক্কা মারে। এতে স্বামী-স্ত্রী দুজনেই ছিটকে গিয়ে পাশের খালের পানিতে পড়েন। গর্ভবতী শাহিদা বেগম আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় ঘটনাস্থলে কর্মরত স্থানীয় বন্যাকর্মী ও ত্রাণ বিতরণ কমিটির কয়েকজন লোক এগিয়ে এসে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। শিক্ষিকা শাহিদা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে পরে সিলেট পার্কভিউ হাসপাতালে নেয়া হয়েছে। ১১ আগস্ট বিকাল ৪.২০ ঘটিকায় বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামস্থ লালবাড়ির সম্মুখে এই ঘটনাটি ঘটে। শাহিদা বেগম স্থানীয় পাতন গ্রামের মোহাম্মদ জিয়া উদ্দিনের স্ত্রী ও কটুখালির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন ১১ আগস্ট আনুমানিক বিকাল ৪.২০ ঘটিকার দিকে মোহাম্মদ জিয়া উদ্দিন মোটরবাইকে তার স্কুল শিক্ষিকা স্ত্রী কে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। লালবাড়ির পাশে আসার পর হটাৎ পিছন দিক থেকে আসা লাল রংয়ের একটি টয়োটা কার গাড়ি ফাঁকা রাস্তায় সরাসরি গিয়ে সজোরে তাদের মোটরবাইকে ধাক্কা মারে। এতে মোটরবাইক আরোহী স্বামী স্ত্রী দুজনেই ছিটকে গিয়ে পাশের খালের পানিতে পড়েন। টয়োটা গাড়িটি ড্রাইভ করছিলেন পাশবর্তী এলাকা বারইগ্রামের মস্তাক আহমদের ছেলে হাবীব আহমদ। তার গাড়ির আঘাতে দুজন লোক আহত হয়েছে দেখেও হাবীব গাড়ি না থামিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে কর্মরত স্থানীয় বন্যাকর্মী ও ত্রাণ বিতরণ কমিটির কয়েকজন লোক এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। এসময় স্কুল শিক্ষিকা অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাদেরকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান. ঘটনার বাস্তবতায় মনে হচ্ছে এটি নিছক কোন সড়ক দূর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যা চেষ্টা হবে। কারন রাস্তা তখন ফাঁকা ছিল, মোটরবাইকটি বাম পাশদিয়ে যাচ্ছিল, কার গাড়িটি পাশদিয়ে যাওয়ার মতো যথেষ্ট জায়গা ছিল। তাছাড়া পাশবর্তী গ্রামের ছেলে হাবীব এই ধরনের একটা দূর্ঘটনার পরও গাড়ি না থামিয়ে চলে যাওয়াটাও রহস্যজনক। তাই প্রশ্ন জাগে, এটি নিছক একটি সড়ক দূর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা চেষ্টা?

এদিকে ভিকটিম মোহাম্মদ জিয়া উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার স্ত্রী গর্ভবর্তী ছিলেন, এই অবস্থায় দূর্ঘটনার শিকার হওয়ায় বর্তমানে শাহিদা বেগমের শারীরিক অবস্থা আশংকাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট পার্কভিউ হাসপাতালে নেয়া হয়েছে। এই অবস্থায় এখন তিনি আর বিস্তারিত কিছু বলতে পারছেন না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির