admin
প্রকাশিত: 2:08 PM, December 8, 2020
নিজস্ব প্রতিবেদক
স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মরহুম আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডনকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজিজুস সামাদ ডনকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করার একটি পত্র তার কাছে হস্তান্তর করেন।
চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিলরদের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ তাকে এ মনোনয়ন দেওয়া হয়। তার শ্রম প্রজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ২০০৫ সালে মৃত্যুবরণ করার পর থেকে অনেক চেষ্টা করেও দলীয় মনোনয়ন ও আওয়ামী লীগের কোন দায়িত্বশীল পদে স্থান পাননি। প্রতিটি সম্মেলনে তার অনুসারীরা তাকে নিয়ে স্বপ্ন দেখে আবার হতাশ হয়। এবার হঠাৎ করে তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ