editor
প্রকাশিত: 4:30 PM, December 8, 2020
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে বাবার বাড়ি বিক্রির ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ।
তা ছোট ভাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হোসেন তানভীর এ অভিযোগ করেছেন। আজ বেলা ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি জানান, রাহিদ তাদের পরিবারের সাত ভাইয়ের মধ্যে দ্বিতীয়। পরিবারের বড় সন্তান হিসেবে রাহিদ বাবার সব অর্থ ও সম্পদের দেখাশোনা করতেন। শহরের বাড়ি বিক্রির ১ কোটি ৫০ লাখ টাকার মধ্যে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে।
রাহিদ তার বাবাকে দুদককে দেখিয়ে বলেন, বাসা বিক্রির এ টাকা তোমার কাছে থাকলে দুদক তোমাকে ধরে নিয়ে যাবে। এ কথা বলে তিনি টাকাগুলো তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে নিজের কব্জায় নিয়ে নেন।
পরে রাহিদ এ টাকার হিসাব দিতে তালবাহানা করে। টাকার হিসাব চাওয়া নিয়ে রাহিদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে জানান, গত ২ ডিসেম্বর তার ভাই রাহিদের প্ররোচনায় তাদের ভাগ্নি আসফিয়া শাহরিন আচল শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তার বাবা আব্দুস ছালাম, চাচা শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু শহিদ মো. আবদুল্লাহসহ তাদের পরিবারের নামে আড়াই কোটি টাকা আত্মসাৎ, জমি জবরদখল, লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা, অসামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন মিথ্যা ও মান হানিকর অভিযোগ করেছেন।
তিনি জানতে চান আঁসল আড়াই কোটি টাকার মালিক হওয়ায় তিনি সরকারকে কী পরিমাণ কর প্রদান করেন এবং জাতীয় রাজস্ব বোর্ডকে তাদের এই অর্থের হদিস বের করতে অনুরোধ করেন।
তিনি আরও জানান, তাদের দাদা উপজেলার রূপশপুর মৌজায় বারিধারা আবাসিক এলাকায় প্রায় ১১ একর সম্পদ রেখে যান। দেশের প্রচলিত আইন ও ইসলামি শরিয়া রীতি অনুযায়ী এসব সম্পদ সুষ্ঠু বণ্টন না হওয়ায় এ নিয়ে আদালতে স্বত্ব মামলা বিচারাধীন রয়েছে।
তিনি অভিযোগ করেন, তাদের বিরোধ নিষ্পত্তি করতে গত ১৬ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল সদর ইউনিয়ন কার্যালয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এক সালিশবৈঠকে তাদের বাবা, চাচার ক্রয়কৃত সম্পত্তির মধ্যে ১২ শতক জমির মূল্য বাবদ তাদের ভাগ্নি আসফিয়া শাহরিন আচলকে ৪৮ লাখ টাকা পরিশোধের রায় হয়।
কিন্তু আচল টাকা না দিয়ে উল্টো তাদের নামে মিথ্যা মামলা ও বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন করে সমাজে তাদের পরিবারের সুনাম নষ্ট করছেন বলে তিনি অভিযোগ করেন।
কলেজ ছাত্রলীগের সাবেক এ নেতা আরও অভিযোগ করেন, তার ভাই রাহিদ টাকার লোভে আচলের পিছু নেয়। বাবা-মা ও পরিবারের সবাইকে নিয়ে তারা একত্রে বসবাস করলেও তার ভাই রাহিদের অপকর্মের কারণে আজ পরিবার ও সমাজ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাহিদের বড় ভাই নাহিদ, তাদের চাচতো ভাই হিমেলসহ অন্যরা।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ এসব অভিযোগ অস্বীকার করে তার ভাই তানভীর মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন।
তিনি পৌর প্রেসক্লাবের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। হিমেল টমটম থেকে চাঁদা তুলে।
পরিবারের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পুরান বাড়ি বিক্রির টাকার বিষয়ে তার সঙ্গে কোনো লেনদেন হয়নি এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না। মুসাব্বির নামে এক ব্যক্তির সঙ্গে তার বাবা ও তানভীর লেনদেন করেছে বলে জানান।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,