admin
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার’ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সিলেটের জালালাবাদ থানার মদিনা মার্কেট এলাকা থেকে আব্দুল কাদের (২৯) নামের ওই যুবককে আটক করা হয়।
আজ মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আটক আব্দুল কাদের সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পারকুল গ্রামের আব্দুন নূরের ছেলে। তিনি নগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় বসবাস করছিলেন।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, আব্দুল কাদের ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সড়ক পরিবহন মন্ত্রী, সেনাপ্রধান, আইজিপিকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করেন। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এসআই মো. আসাদুজ্জামান।
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার