editor
প্রকাশিত: 8:17 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক ::
বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।
আজ মিরপুর শেরেবাংলায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে নয় চার ও সাত ছক্কায় ১০০ রানের মাইলফলক স্পর্শ করেন বরিশালের হয়ে খেলা তরুণ ব্যাটসম্যান ইমন। তার সেঞ্চুরিতে ২২১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তার সেঞ্চুরিময় সেই ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলে কুমিল্লা।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার।
আজ দর্শকহীন মিরপুর স্টেডিয়ামে দুই সেঞ্চুরির ম্যাচে ২৮ ছক্কার রেকর্ড গড়েছেন জোড়া শতক তুলে নেয়া নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমনরা। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০১৩ সালের বিপিএলে ঢাকা-সিলেট ম্যাচে সর্বোচ্চ ২৭টি ছক্কার রেকর্ড হয়েছিল।
গতবছর বিপিএলের ফাইনালে তামিম ইকবাল ইনিংসে সর্বোচ্চ ১১ ছক্কার রেকর্ড গড়েছিলেন। আজ তার সেই রেকর্ডে ভাগবসান নাজমুল হোসেন শান্ত।
S/H_(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,