editor
প্রকাশিত: 5:29 PM, September 13, 2020
আজিজুর রহমান
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনক্ষেত ১নংরুস্তুমপুর ইউনিয়নের আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের সপ্ন দেখার শেষ নেই সর্ব শ্রনীর মানুষের । দেশ বিদেশের ভ্রমণ প্রিয় মানুষেরা বিছনাকান্দি পর্যটনকেন্দ্রে ঘুরতে আসলেই উপভোগ করতে হয় আনফরের ভাঙ্গা নদী নামক খেয়াঘাটের স্থান। স্বাধীনতার পুর্ব থেকে আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। ব্রিজের আশায় চলে যায় স্বাধীনতার পর প্রায় ৪৮বছর। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় এলাকাবাসী আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের স্বপ্ন দেখা শুরু করেন কিন্তু সপ্ন সপ্নই রয়ে গেল বাস্তবে আর পরিনত হল না। দেশ স্বাধীন হওয়ার পর আসার আশায় চলে যায় আরো ৪৮ বছর তবুও সপ্ন দেখা থেমে যায়নি ব্রিজ নির্মাণ ও হয়নি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বারের মতো সিলেট-৪ আসন থেকে নির্বাচিত জন প্রতিনিধি এবার সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে জায়গা করে নেন। মন্ত্রীত্ব পাওয়ার পর স্থানীয় এলাকাবাসী পুনরায় নতুন করে আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের স্বপ্ন দেখা শুরু করেছে কখন হবে সেতু সেই দিন গুনছে সর্বশ্রনীর জনতা।
স্থানীয় এলাকাবাসী জানান, আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ না থাকায় গোয়াইনঘাট উপজেলার পর্যটনক্ষেত ১নংরুস্তমপুর ইউনিয়নের বগাইয়া, বিছনাকান্দি, ভীতরগুল,
বঙ্গবীর এম এ জি ওসমানী উচ্চবিদ্যালয়, কুনকিরি উচ্চ বিদ্যালয়,রুস্তুমপুর কলেজ, গোয়াইনঘাট সরকারি কলেজসহ ওইসব প্রতিষ্টানে গমনকারী শিক্ষার্থীরা আনফরের ভাঙ্গা নদীতে ব্রিজ না থাকায় , সঠিক সময়ে ছাত্র,ছাত্রী রা কলেজে পৌছাতে পারেনা বিদায় লেখা পড়ার চরম ব্যাঘাত ঘটছে।
১নংরুস্তুমপুর ইউনিয়ন বগাইয়া হাওর ছরারপার গ্রামের শিক্ষানবিশ আইনজীবী মমিনুলইসলাম স্বপন বলেন,ব্রিজটি আমাদের জন্য খুবই জরুরী।এটা হলে আমরা অনেক উপকৃত হব।এজন্য মন্ত্রী মহোদয়সহ অন্যান্যদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিছনাকান্দি গ্রামের ১নংরুস্তুমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন জানান, আমি যখন অনেক ছোট তখন থেকে শুনে যাচ্ছি একমাত্র দাবি আনফরের ভাংগ্গা নদীতে ব্রিজ চাই। আমি ও এসব এলাকার জনগনের সাথে একমত পোষণ করে বলছি আমরা ব্রিজ চাই।
ভীতরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন সরকার জানান আনফরের ভাংগ্গা নদীতে ব্রিজ না থাকার কারনে আফিসিয়াল কোন জরুরী কাজে উপজেলায়/সিলেট সহরে সময়মত যেতে পারি না।তিনিও এলাকার জনগণের সাথে একমত করে বলেন আনফরের ভাঙ্গা নদীতে ব্রিজ চাই।
সেই সাথে আনফরের ভাংগ্গা নদীতে ব্রিজ নির্মাণ করে সরকারের উন্নয়ন পরিক্রমায় উক্ত অঞ্চলের মানুষকে সম্পৃক্ত করতে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
3 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
7 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
3 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
2 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট