editor

প্রকাশিত: 1:45 PM, April 26, 2022

বিয়ানীবাজার তিলপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে যুবতীকে ধর্ষণের চেষ্টা

বিয়ানীবাজার তিলপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে যুবতীকে ধর্ষণের চেষ্টা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার তিলপাড়ায় মাজেদা বেগম (২১) নামক এক যুবতীকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ২৫ এপ্রিল সোমবার বিকাল ৫টায় তিলপাড়া বাজার সংলগ্ন স্থানে এই ঘটনাটি ঘটে। মাজেদা বেগম বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া গ্রামের নুর আহমেদ জাহাঙ্গীরের মেয়ে। পারিবারিক জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বখাটে ফয়সাল আহমদ তাহার সহযোগীদের নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। অভিযুক্ত ফয়সাল আহমদ তিলপাড়া গ্রামের আলমগীর কবির তালুকদারের পুত্র।

জানা যায়, মাজেদা বেগমের পিতা নুর আহমেদ জাহাঙ্গীরের পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে তার চাচাতো ভাই ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা আলমগীর কবির তালুকদারের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ঘটনার দিন ২৫ এপ্রিল সোমবার বিকাল ৫টার দিকে প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে বাড়ির পাশবর্তী তিলপাড়া বাজারের একটি দোকানে যাচ্ছিলেন মাজেদা বেগম। পথিমধ্যে বাজারের সন্নিকটে যাওয়ার পর হঠাৎ করে তার পথরোধ করে ফয়সাল আহমদ ও তার সহযোগীরা। তারা প্রথমে মাজেদা বেগমকে অপহরণের চেষ্টা করে, অপহরণে ব্যর্থ হয়ে পরে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এই অবস্থায় মাজেদা বেগম নিজেকে রক্ষার্থে চিৎকার করলে ক্ষিপ্ত হয়ে তার গলাটিপে হত্যার চেষ্টা করে ফয়সাল আহমদ। এদিকে চিৎকার শুনে পথচারী স্থানীয় কয়েকজন লোক এগিয়ে আসতে দেখে তারা মাজেদাকে ছেড়ে হুমকী দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মাজেদা বেগমের পিতা নুর হোসেন জাহাঙ্গীর বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া আমার জমি সরকার দলীয় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক দখল করে নিতে চায় আমারই চাচাতো ভাই আলমগীর কবির তালুকদার। এজন্য সে দীর্ঘদিন থেকে আমাকে ও আমার সন্তানদের নানাভাবে নির্যাতন ও হুমকী দিয়ে আসছে। তার হাত থেকে প্রাণ রক্ষার্থে ইতিপূর্বে আমার ২ পুত্র দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন সে আমার মেয়েকে টার্গেট করেছে। এই অবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় চরম আতংকের মধ্যে রয়েছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির