editor
প্রকাশিত: 2:15 PM, December 9, 2020
অনলাইন ডেস্ক
ঘন কুয়াশায় প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার তীব্রতা কমে এলে আজ সকাল ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। ।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকে পড়ে অসংখ্য যানবাহন। এতে অন্তত ৫ কিলোমিটার করে দুই প্রান্তে ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি।
সারা রাত কনকনে শীত ও কুয়াশার মধ্যে আটকে থেকে সীমাহীন দুর্ভোগ পোহান পণ্যবাহী যানবাহনের চালক-হেলপার, বাসযাত্রী, পরিবহন শ্রমিক এবং ঘাটসংশ্লিষ্টরা। দুর্ভোগ পোহাতে হয় ঘাটের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যও।
এ অবস্থার মধ্যে ঝুঁকি নিয়ে বুধবার ভোর থেকে সুযোগ বুঝে কিছু ট্রলার ও স্পিডবোটচালক অধিক ভাড়া নিয়ে যাত্রী পারাপার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,