editor

প্রকাশিত: 6:48 PM, April 30, 2025

সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত: মির্জা ফখরুল

সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত: মির্জা ফখরুল

2

নিউজ ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা (সনাতন ধর্মাবলম্বী) নিজেদের কখনও ছোট মনে করবেন না, বহিরাগত মনে করবেন না। যারাই এ দেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এ দেশের নাগরিকে। আপনাদের যেকোনও রাজনীতি করবার বা না করবার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো-মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারও দয়া নয়, এগুলো আপনার অধিকার। আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।’

8

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে সনাতন সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

8

সনাতন সম্প্রদায়ের মানুষজনকে বুকে বল আনার কথা বলে তিনি বলেন, ‘আমরা একই বৃন্তে ফোটা দুটি ফুল।’ ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দুই সম্প্রদায়ের মধ্যে অতীত সৌহার্দ্যের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘আসুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।’

মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে বলেন, ‘আমাদের হৃদয় প্রসারিত করে মানুষকে ভালোবেসে সহনশীলতা ও পরমত-সহিষ্ণুতাকে বুকে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।’ তিনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে যে সমাজে বিভ্রান্তি বিভাজন তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে সেটা উল্লেখ করে বলেন, ‘আমি অন্তত সেই বিভাজনের ফাঁদে পা দেওয়ার মানুষ না। আমি সোশ্যাল মিডিয়া দেখি না।’

সত্যজিৎ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা, মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ, শুভাস চন্দ্র মল্লিক প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

1

ফলক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব শহরের মন্দিরপাড়ার মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

3

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

7 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

5 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

5 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
6