editor

প্রকাশিত: 4:27 PM, May 14, 2025

৩৫ বছরের ইমামতির সমাপ্তি টানলেন হাফিজ মিসবাহ উদ্দিন

৩৫ বছরের ইমামতির সমাপ্তি টানলেন হাফিজ মিসবাহ উদ্দিন

8

মধুশহীদ জামে মসজিদের স্বনামধন্য ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (১৩ মে) বাদ এশা মধুশহীদ এলাকায় অনুষ্ঠিত হয়।

2

মধুশহীদ পঞ্চায়েত, মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুশহীদ পঞ্চায়েত কমিটির সহ সভাপতি কামাল আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুশহীদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মল্লিক চৌধুরী।

7

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুশহীদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মঈনুল রশীদ মুন্না। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মধুশহীদ জামে মসজিদের বিদায়ী ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন।

6

পঞ্চায়েত কমিটির সদস্য পিংকু আব্দুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুশহীদ পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আলাউদ্দিন বাদশা, মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান মুক্তা, সুয়াইবুর রহমান রিয়াদ, যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন ইফতেখার হোসেন মনি, জাকারিয়া আহমদ, মামুন খান, রুবেল আহমদ, ফরহাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সবু, শফিউল্লাহ স্বাধীন, এম এ কাইয়ূম, কয়েস আহমদ, গুলশান খান, লিয়াকত হোসেন, খছরু আহমদ, মাহবুবুর রহমান, রাসেল আহমদ, হানিফ চৌধুরী, শামীম বক্স, জাহেদ আহমদ, মো. মবু, আরব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুকন জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা উসমান উদ্দীন আমিনী।

5

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মল্লিক চৌধুরী বলেন, দীর্ঘ ৩৫ বছর মধুশহীদ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালনকারী হাফিজ মিসবাহ উদ্দিন একজন পরহেজগার মানুষ। তিনি দায়িত্বপালনকালে মসজিদের ইমামতি ছাড়াও এলাকার কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। তিনি সহীহ-শুদ্ধভাবে কোরআন শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন আমলের শিক্ষা দিয়েছেন। এতে করে আমাদের এলাকার সর্বস্থরের মুসল্লী উপকৃত হয়েছেন। আমি তার নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করছি।

সংবর্ধনার জবাবে হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর মধুশহীদ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালনকালে আমার ভুলক্রটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষ থেকে বিদায়ী ইমামকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ উপহার দেওয়া হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

4 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

6 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

5 ‎জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

3 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

7 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির

1
6