editor
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ২, ২০২৫
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের ৫৪তম জাতীয় বাজেট উত্থাপন করেছে যেখানে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট ধরা হয়েছে। বাজেট ঘোষণার পরপরই এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব এডভোকেট, বাংলাদেশ সুপীম কোর্ট।
সোমবার (২ জুন) এক বিবৃতিতে তিনি এই বাজেটকে ‘গণবিরোধী’ ও ‘আমলাতান্ত্রিক’ আখ্যা দিয়ে বলেন, এটি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে না। বরং এটি একটি কাগজে পরিকল্পনা, যার কোনো গণভিত্তি নেই এবং যা আমলাতন্ত্রকে সন্তুষ্ট রাখার মানসিকতা থেকে তৈরি।
মাওলানা রকিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নির্বাচিত জনমান্যতা না থাকায় তারা জনগণের কল্যাণে বাস্তবমুখী বাজেট উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে, মূল্যস্ফীতি রোধে কার্যকর কোনো রূপরেখা এতে নেই, বরং নতুন করে কর ও ভ্যাট বৃদ্ধির মাধ্যমে জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে। ধর্মীয় প্রতিষ্ঠান, কৃষি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুল এবং এতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য কোনো সুদূরপ্রসারী চিন্তা নেই বলেও তিনি অভিযোগ করেন।
তিনি সতর্ক করে বলেন, এই বাজেটের ভিত্তিতে কোনো বিদেশি শক্তির সঙ্গে কোনো ধরনের আর্থিক বা বিনিয়োগ চুক্তি করা অনুচিত হবে। কারণ, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং তাই তাদের বাজেটের বৈধতা প্রশ্নবিদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত একটি পূর্ণাঙ্গ নির্বাচিত সরকার কর্তৃক বাজেটটি পুনরায় পর্যালোচনা ও সংশোধন করা জরুরি।
মাওলানা রকিবের মতে, একটি গণতান্ত্রিক ও জনবান্ধব বাজেট কেবলমাত্র জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারের মাধ্যমেই সম্ভব। এই অন্তর্বর্তী বাজেট কোনোভাবেই দেশের বৃহত্তর স্বার্থ ও জনকল্যাণে গ্রহণযোগ্য নয়। বিজ্ঞপ্তি
3 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
4 নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 6 শুক্রবার (১
1 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
8 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 1 শুক্রবার (০১ মে)
1 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
2 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 তিনি বলেছেন, সিলেটের ২৫০
6 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
4 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়