admin
প্রকাশিত: 8:13 PM, June 5, 2025
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগর এবং সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
এক শুভেচ্ছা বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার মহান শিক্ষায় উদ্বুদ্ধ করে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের সাধারণ মানুষ ভয়, আতঙ্ক ও নানা রাজনৈতিক নিপীড়নের মধ্যে ঈদ উদযাপন করেছেন। গতানুগতিকভাবে ঈদ এলেও মানুষের মনে ছিল না প্রকৃত ঈদের আনন্দ। গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। তাই দীর্ঘ প্রয় দেড়যুগ পর দেশবাসী স্বস্তি ও তৃপ্তির সঙ্গে ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছেন। তবে আমরা বিশ্বাস করি, যেদিন দেশের জনগণ ভোটাধীকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন এবং দেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান নিরাপদে দেশে ফিরতে পারবেন- সেদিনই প্রকৃত অর্থে ঈদের পূর্ণ আনন্দ ফিরে আসবে এই জাতির জীবনে।
তিনি আরও বলেন, মানুষের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই। এ প্রত্যাশায়, সিলেট মহানগর, সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
1 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
3 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
4 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়