editor
প্রকাশিত: 5:26 PM, June 23, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি : দিরাই’র হাওরাঞ্চলের হাতিয়ায় সেনাবাহিনী ও অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনার পর একটা একনলা বন্দুক, ৪ টা পাইপগান, ৬ টা বুলেটপ্রুফ জ্যাকেট, বন্দুকের গুলি, উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় অস্ত্র সহ চারজনকে আটক করা হয়েছে।
রোববার বিকাল থেকে হাতিয়ার গাধিয়ালা এলাকায় সেনাবাহিনী ও অস্ত্রধারী গোলাগুলি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে আবু সাঈদ নামের একজনের মৃতদেহ পাওয়া যায়। এরপর রাতভর যৌথবাহিনি অভিযান চালায় ওখানে।
সোমবার সকাল নয়টায় অভিযান শেষ করা হয় বলে জানান একজন সেনা কর্মকর্তা। এর আগে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা এর আগে রাতে জানিয়েছিলেন, দিরাইয়ের হাতিয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির দুটি পক্ষ এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গত ২০ জুন গোলাগুলি করে। এরা প্রায়ই অবৈধ অস্ত্রের স্শস্ত্র মহড়া দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ওখানে অভিযান পরিচালনা করতে গেলে আওয়ামী লীগ নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান একরার হোসেনের সমর্থকরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা বিচ্ছন্ন হয়ে পড়ে। এসময় ঘটনাস্থলে আবু সাঈদ নামের একজনের লাশ পাওয়া গেলেও সে কার গুলিতে মারা গেছে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এরপর অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে রাতভর অভিযান চলে ওখানে।
এসব তথ্য জানিয়ে ওই সেনা কর্মকর্তা বলেছেন, আভিযানিক দল ঘটনাস্থল থেকে ফেরার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ