editor

প্রকাশিত: 2:49 PM, June 24, 2025

রনজিত-আজাদ কুলাঙ্গার : এম এ মালেক

রনজিত-আজাদ কুলাঙ্গার : এম এ মালেক

বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালেক বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন করেছে। ক্ষমতা হারানো ভয়ে মিছিল, মিটিং এমনকি সভা-সমাবেশও করতে দেয়নি। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ঘর ছাড়া করেছে। তাদের দীর্ঘ দিন জেল কাটিয়েছে।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তার সাথে এমপি-মন্ত্রীরাও জড়িত ছিল। বিএনপির নেতকর্মীদের উপর অত্যাচার করতে তারা উঠে-পড়ে লেগেছিল। বিশেষ করে রনজিত-আজাদের ভূমিকা ছিল অনন্য। তিনি বলেন, রনজিত-আজাদ কুলাঙ্গার। এই দেশের মাঠিতে তাদের কোন ঠাই নেই।

মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ সুরমার পালপুর এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইউকে টাস্ট্রের সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী নজমুল ইসলাম এর উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আলহাজ্ব বদরুল আলম মজনু এর সভাপতিত্বে ও মহনগর বিএনপির সদ্যস্য সুহেল আহমদ এর পরিচালনায় এলাকাবাসীর পক্ষে থেকে স্বাগত বক্তব্য রাখেন ২৭ং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিগত কাউন্সিলে মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবীর শাহীন, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান হোসেন, বিএনপির নেতা ফয়েজ আহমদ বজলু, যুবদল নেতা নজরুল ইসলাম, লন্ডন প্রবাসী নেতা বাবুল আহমদ, কৃষকদল মোগলাবাজার থানার আহবায়ক মোতাহার হোসেন জিহাদ, সেচ্ছাসেবক দল মোগলাবাজার থানার আহবায়ক হোসেন আহমদ ও সদ্যস সচিব ছয়েফ আহমদ, কানাডা টরেন্ট বিএনপির সাংঠনিক সম্পাদক নাহিদ আহমদ, ছাত্রদলের নেতা সজিব আহমদ, মাহীন আহমদ, জেলা শ্রমিক দল নেতা আলী আহমদ, মোগলাবাজার থানার সদ্যস সচিব খালেদ আহমদ, বিএনপি নেতা ফরিদ আহমদ, মিছাবা উদ্দিন মৌল্লা, উজ্জল রণজৎ, মনজুর আহমদ, মামুন আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ