editor
প্রকাশিত: 12:15 PM, September 14, 2020
সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি, মাস্তানি, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করাসহ নয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলার ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ট্রাক শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন করে থাকেন। মহামারি করোনা ভাইরাস যখন বিশ্বের জনজীবনকে আঘাত করেছে তখনও এ শ্রমিকরা নিজেদের জীবনবাজি রেখে পণ্য পরিবহন করেছেন। এর ফলে দেশের শিল্প ও কৃষি আবারও ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পেয়েছে। কিন্তু যখন এ শ্রমিকদের ওপর নির্যাতন চলে তখন সেটা অমানবিক।
তারা বলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে যেমন ক্ষোভের সৃষ্টি হয়, বর্তমানে আমাদের অবস্থাও হয়েছে তাই। গত ২৬ আগস্ট বিআইডব্লিটিএ গাবতলী বেড়িবাঁধ এলাকায় বিনা নোটিশে পণ্য পরিবহনের ১৭টি গাড়ি ভাঙচুর করেছে ও চারটি গাড়ি মালামালসহ নিলামে বিক্রি করে দিয়েছে। এছাড়া পণ্য পরিবহনের টার্মিনালের সমস্যা, মাত্রাতিরিক্ত টোল আদায়, সন্ত্রাসীদের আক্রমণ, বিশ্রামাগারের অভাব, দুর্নীতি পরায়ন পুলিশ ও বিআরটিএ’র কর্মকর্তাদের নির্যাতন প্রতি মুহূর্ত আমাদের অস্থির করে তুলছে।
এসব সমস্যা সমাধানে শ্রমিক ইউনিয়ন নয় দফা দাবি জানায়। তাদের দাবি গুলো হলো: গত ২৬ আগস্ট গাবতলীর বেড়িবাঁধ এলাকার ঘটনায় বিআইডব্লিটিএকে ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনার সঙ্গে জড়িত বিআইডব্লিটিএ যুগ্ম-পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিনকে অপসারণ ও শাস্তি দিতে হবে। সারাদেশে মহাসড়কের পাশে এবং জেলার আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ করতে হবে। সড়ক পরিবহন আইন-২০১৮ তে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে দেওয়া সংশোধনী অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
এছাড়া বিআরটিএর কাছে জমাকৃত ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ করতে হবে এবং না দেওয়া পর্যন্ত চালকদের চলমান লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর সুযোগ দিতে হবে। যানবাহনের বর্ধিত আয়কর প্রত্যাহার করতে হবে। সড়ক-মহাসড়কের পুলিশি হয়রানির, মাস্তানি, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। বিআইডব্লিউটিএ-এর ফেরিঘাট ও টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে এবং টঙ্গী ট্রাক-কাভার্ড ভ্যান টার্মিনাল স্থায়ী করার দাবিও জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি জয়নাল আবদীন ও সাধারণ সম্পাদক মো. আ. জব্বারসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে