editor
প্রকাশিত: 2:39 PM, September 14, 2020
সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণসামগ্রী রাখায় আজ তাৎক্ষণিক নিলামে সেগুলো ২১ লক্ষাধিক টাকা বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া গুলশানে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। শুরুতে নগর ভবনের সামনে ফুটপাতে অবৈধভাবে রাখা বালি জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসির এক ঠিকাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরে গুলশান ৯০ নম্বর সড়কে অবৈধভাবে রাখা রড, ইট, বাঁশ ইত্যাদি তাৎক্ষণিকভাবে নিলামে ১৭ লাখ ৫৫ হাজার টাকা বিক্রি করা হয়।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বনানী ও কামাল আতাতুর্ক এভিনিউতে অভিযান পরিচালনা করেন। এ সময় বনানীতে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী তা নিলামে ৩ লাখ ৫১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। বনানীতে ফুটপাতে অবৈধভাবে ২টি ফ্রিজ রেখে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তা নিলামে ১৪ হাজার ৩৭৫ টাকা বিক্রয় করা হয়।
এছাড়া ফুটপাত ও সড়ক থেকে প্রায় ৩০টি দোকান উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করায় এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন নতুন বাজার থেকে বাড্ডা পর্যন্ত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত ও সড়কে অবৈধভাবে থাকা প্রায় ১০০টি অস্থায়ী দোকান, টং ঘর ইত্যাদি উচ্ছেদ করা হয়। ফুটপাতে অবৈধভাবে মালামাল রাখায় ১ ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জব্দকৃত মালামাল নিলামে ২২ হাজার ৪২৫ টাকা বিক্রি করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।