admin
প্রকাশিত: 8:28 PM, September 21, 2025
তপন দেব নাথ: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশবরণ্যে সাবেক ক্রিকেটাররা।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাঁর জিন্দাবাজারস্থ কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। আগামীতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সকলেই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার রাহাত সামছ, এডহক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, এডহক কমিটির সদস্য ও বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট দলের ব্যাটিং কোচ সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, সিলেটের ডিভিশনাল কোচ ইমন আহমদ, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া ও ইমতিয়াজ আহমদ জগলু প্রমূখ।
মতবিনিময় কালে ড. এনামুল হক চৌধুরী বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার নগ্ন দলীয়করণের মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাদের দলীয়করণের ভয়াল থাবা থেকে দেশের ক্রীড়াঙ্গনও রক্ষা পায়নি। আমাদের নেতা তারেক রহমান যথা স্থানে যথাযোগ্য নেতৃত্ব বসাতে চান। ক্রিকেটের নেতৃত্ব প্রকৃত ক্রিকেটারদের হাতে থাকলে জাতি উপকৃত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্ব করতে এমন নেতৃত্ব বাছাই করা উচিত যার ক্রিকেটের সাথে সম্পর্ক রয়েছে এবং যিনি ক্রিকেটের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে সকল দিক থেকে এগিয়ে নেতে নেপথ্যে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রেখে সিলেট তথা দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা নিতে সাবেক ক্রিকেটারদেরকে এগিয়ে আসতে হবে। আমরা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,